ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

দোহারে দুস্থদের পাশে ‘মানবতার ভ্যানগাড়ি’ 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৩, ১ মে ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী নিয়ে ‘মানবতার ভ্যানগাড়ি’ যাচ্ছে দোহার নবাবগঞ্জের গ্রামে গ্রামে। 

এরই ধারাবাহিকতায় শনিবার দোহার উপজেলার মাহমুদপুর, কুসুমহাটি ও রাইপাড়া ইউনিয়নের ৮ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দুই উপজেলার ১০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, আওয়ামী লীগের আন্তজার্তিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারসহ অন্যান্যরা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি